গোপন সূত্রে খবর ফের কলকাতায় উদ্ধার অস্ত্র। অস্ত্র-সহ পাকড়াও অস্ত্র কারবারিরা। গার্ডেনরিচ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তারাতলায় অভিযান চালায়। অস্ত্র-সহ গ্রেফতার মোঃ পারভেজ। তাঁর থেকে পাওয়া গিয়েছে একটি সিঙ্গল শাটার বন্দুক এবং 8 এম এম গুলি। জানা যায়,শহরের বিভিন্ন এলাকায় অস্ত্র পাচার করত পারভেজ। গোপন সূত্রে খবর পেয়েই গতকাল পুলিশের ফাঁদে ধরা পরল দুষ্কৃতীরা।
কয় একদিন আগেই বন্দুক-সহ দু’জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশ সূত্রে জানা যায়, আনন্দপুরের নোনাডাঙ্গা এলাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন। আটক নাশকতার কোনও ছক ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। এই অস্ত্র কোথা থেকে পেল এবং তার পিছনে অন্য কোন গ্যাংয়ের হাত আছে কিনা তা খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। এই ঘটনার পর সামনে উঠে আসছে নানান ধরনের প্রশ্ন।
কলকাতার বিভিন্ন প্রান্তে সার্চ অপারেশন চালাচ্ছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সেই তল্লাশি চলাকালীন অস্ত্র বাজেয়াপ্ত করে কলকাতা পুলিশের । গোপন সূত্রে খবর পেয়ে প্রগতি ময়দান থানার অন্তর্গত জেবিএস হ্যালডেন অ্যাভিনিউ এলাকা থেকে দুটি ৭এমএম বন্দুক, সঙ্গে দুটি ভর্তি এবং বমের সামগ্রী। উদ্ধার করেছে ও দুজন ধিতকে বেআইনি অস্ত্র রাখার কারণে গ্রেফতার করেছেন পুলি।এখনো অব্দি গোপনে তদন্ত চালিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ।
