দিনের বেলা ঘুম পাওয়া বা ক্লান্ত লাগা স্বাভাবিক রাতে ঘুম কম হলে। কিন্তু যদি সব সময়েই এমন ঘুম পেতে থাকে, প্রচণ্ড ক্লান্ত লাগে,তা হলে বুঝতে হবে এটা অস্বাভাবিক। অনেকেই বলেন, দিনের বেলা ঘুম পায় ও সারা ক্ষণ হাইও ওঠে। কি কারনে হয় এমন? ঘুম পাওয়া, হাইপারসমনিয়া কারন হতে পারে। স্বাভাবিক নয় এটি এমন এক শারীরিক আসুখ , যেখানে ৮-১০ ঘণ্টা ঘুমোনোর পরেও সারাদিন ধরে ঘুম পেতে থাকে। পরিশ্রম না করেও খুব ক্লান্ত লাগে। দিনের বেলাতেই ঝিমুনি বেশি আসে, ঘন ঘন হাই উঠতে থাকে।
কী ভাবে বুঝবেন আপনি কি হাইপারসমনিয়ায় আক্রান্ত?
রাতে টানা ১০ ঘণ্টা ঘুমিয়েও সকালে উঠতে পারছেন না।
ঘুম ভাঙার পরেই প্রচণ্ড ক্লান্ত লাগছে। সারা দিন ঘন ঘন হাই উঠবে।
মাথা যন্ত্রণা ভোগাবে, মাইগ্রেনের সমস্যাও দেখা দিতে পারে।
ভুলে যাওয়ার প্রবণতা বাড়বে।
ক্যানসারের মতো রোগ রয়েছে এবং তার জন্য ওষুধ খাচ্ছেন, তাঁদের হতে পারে। এ ছাড়া দিবারাত্র মোবাইল, টিভি বা ল্যাপটপের পর্দায় চোখ রাখলে, অস্বাস্থ্যকর খাবার খেলে ও অতিরিক্ত মদ্যপান, ধূমপান করলে এমন সমস্যা হতে পারে।
এর থেকে রেহাই পাওয়ার উপায় হল খাওয়াদাওয়ায় টিক ঠাক ভাবে করা ও পর্যাপ্ত ঘুম। রাতে ৭-৮ ঘণ্টা ঘু্র যথেষ্ট। সকালে উঠে হাঁট চলা বা যে কোনও শারীরিক কসরত করা। সুষম খাবারই খেতে হবে, অ্যালকোহলের নেশা করা চলবে না। বেলা ৩টের পরে আর চা-কফি বা অতিরিক্ত ক্যাফিন আছে এমন পানীয় খাবেন না। অতিরিক্ত ওজন বা থাইরয়েডের সমস্যা থাকলেও এমন হয়। সে জন্য চিকিৎসকের পরামর্শ নিয়ে উচিৎ দ্রুত।
