February 26, 2026
AAJ 2

রাজ্যব্যাপী শুরু হয়েছে বাল্যবিবাহ বিরোধী অভিযান। এই লক্ষ্যে আজ মুক্তধারা অডিটরিয়ামে হয়ে গেল জেলা ভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল এবং পশ্চিম ত্রিপুরার জেলাশাসক বিশাল কুমার সহ অন্যান্যরা।

এ প্রসঙ্গে ত্রিপুরা রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা বলেন, ত্রিপুরাকে বাল্যবিবাহমুক্ত রাজ্যে পরিণত করতে সরকার ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করেছে। ব্লকভিত্তিক প্রচার অভিযানের পর এবার জেলা পর্যায়ে সচেতনতা কর্মসূচি সংগঠিত করা হচ্ছে। তিনি আরও বলেন, শুধুমাত্র আইন প্রয়োগ করলেই হবে না, সমাজের মানসিকতার পরিবর্তন ঘটানোই প্রধান চ্যালেঞ্জ।

অভিভাবকদের উদ্দেশ্যে তাঁর স্পষ্ট বার্তা, মেয়েদের ১৮ বছরের নিচে এবং ছেলেদের ২১ বছরের নিচে বিয়ে না দেওয়ার বিষয়ে সকলকে দায়িত্বশীল হতে হবে। বাল্যবিবাহের ফলে স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি, শিক্ষার ব্যাঘাত এবং ভবিষ্যৎ জীবনে নানাবিধ নেতিবাচক প্রভাব পড়ে, এসব বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

রাজ্যজুড়ে বাল্যবিবাহ সম্পূর্ণরূপে বন্ধ করার লক্ষ্যে আগামী দিনেও এই কর্মসূচি জারি থাকবে বলে জানান উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *