February 11, 2026
Electric

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে বৈশাখী দহনে পুড়ছে বাংলা। বেড়েছে এসির ব্যবহার। এর জেরেই হু হু করে বাড়ছে বিদ্যুতের চাহিদা।

বৈশাখ মাস শেষ হওয়ার আগেই ১০,০০০ মেগাওয়াট ছাড়িয়ে গিয়েছে ইলেকট্রিসিটির ডিম্যান্ড। এটিকেই কলকাতা সহ সমগ্র রাজ্যজুড়ে বিদ্যুতের ব্যাপক চাহিদা বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করছেন অনেকে। অন্যদিকে সিইএসসি অঞ্চলের কথা বলা হলে, বিদ্যুতের সর্বাধিক চাহিদা পৌঁছে গিয়েছিল ২৫০৭ মেগাওয়াটে।

রিপোর্ট বলছে, ২০২৪ সালের ১৬ জুন পশ্চিমবঙ্গে বিদ্যুতের সর্বাধিক চাহিদা পৌঁছেছিল ১০,৫০৭ মেগাওয়াট অবধি। তবে এবার এপ্রিল শেষ হওয়ার আগেই বিদ্যুতের চাহিদা ১০,০০০ মেগাওয়াটের গণ্ডি টপকে গিয়েছে। ফলে মে-জুন মাসে গতবারের রেকর্ড ভেঙে যেতে পারে বলে মনে করছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *