April 11, 2026
AAJ 2

২০১৮-এর ফেব্রুয়ারি মাসে বিয়ে করেছিলেন শোয়েব ইব্রাহিম ও দীপিকা কক্কড়। অষ্টম বিবাহবার্ষিকীর আগে ফের অসুস্থ হয়ে পড়েন দীপিকা। যকৃতে ১.৩ সেন্টিমিটারের টিউমার ধরা পড়ে তাঁর। ভেবেছিলেন এই বছরের বিবাহবার্ষিকী বড় করে উদ্‌যাপন করবেন তাঁরা, কিন্তু তা আর হল না!

সমাজমাধ্যমে ভিডিও বার্তায় অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন অসুস্থতার কথা। সেই ভিডিওতে নিজেদের বিবাহবার্ষিকীর পরিকল্পনা ভাগ করে নিলেন তারকা দম্পতি। দীপিকার কথায়, “শরীর ভালো নেই। তাই বাড়িতেই উদ্‌যাপন করব। কিন্তু শরীরে এত যন্ত্রণা! কিছুতেই কমেনি। বাড়িতেই কেক আনা হয়েছিল। ছেলে, পরিবারকে নিয়ে বাড়িতেই খুব ভালো সময় কাটিয়েছি।”

আট বছরে অনেক চড়াই-উতরাই পার করেছেন তারকা দম্পতি। তবে শোয়েবের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তই দীপিকার কাছে বিশেষ। তাই চরম অসুস্থতাতেও তাঁর মনোবল অটুট। এই কঠিন সময়ে সকলকে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন দীপিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *