February 16, 2026
Deadly game of making fireworks in a closed factory! Prime Minister expresses grief over the death of 8 people in a fire in Rajasthan

রাজস্থানের অলওয়ার জেলার ভিওয়াড়িতে একটি রাসায়নিক কারখানায় সোমবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতদের সকলেই উত্তরপ্রদেশ এবং বিহারের বাসিন্দা। আশঙ্কা করা হচ্ছে, কারখানার ভেতরে আরও একজন শ্রমিক আটকে থাকতে পারেন।

সোমবার সকালে কারখানার ভেতর থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে দেখে টহলদার পুলিশ। এরপরই খবর দেওয়া হয় দমকলে। কারখানার ভেতরে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার সময় তারা তিন-চারটি বড় বিস্ফোরণের শব্দ শুনেছেন। কারখানার ভেতরে সে সময় অন্তত ২৫ জন শ্রমিক উপস্থিত ছিলেন। কয়েক ঘণ্টার চেষ্টায় দমকল আগুন নিয়ন্ত্রণে আনলেও ভেতর থেকে ৮টি দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে।

দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, কারখানাটি গত কয়েক মাস ধরে বন্ধ ছিল। তবে অভিযোগ উঠেছে যে, রাসায়নিক কারখানার আড়ালে সেখানে বেআইনিভাবে বাজি তৈরি করা হচ্ছিল। সেই বাজি তৈরির মশলা থেকেই বড় কোনো বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতর (PMO) থেকে জানানো হয়েছে, মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে। পুলিশ বর্তমানে কারখানার মালিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *