জাল নোট পাচারের অভিযোগে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এক যুবককে গ্রেপ্তার করলো জিআরপি। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে, রবিবার জিআরপিয়ের এসওজি টিম আগরতলা–দেওঘর এক্সপ্রেস (ডাউন) ট্রেনের জেনারেল কামরা থেকে ওই অভিযুক্তকে আটক করে।
ধৃতের নাম এমডি একরাম আনসারী (২৭), বিহারের পূর্ণিয়া জেলার হাসানপুর এলাকার বাসিন্দা। তল্লাশি চালিয়ে তাঁর ব্যাগ থেকে পাওয়া যায় একাধিক সিম কার্ড, দুটি ব্যাংক পাসবুক, একটি চেকবুক, দুটি এটিএম কার্ড ও একটি মোবাইল ফোন।
পুলিশের দাবি, চারটি কালো প্যাকেটের মধ্যে উদ্ধার হয়েছে মোট ২ লক্ষ ৭৪ হাজার ৫০০ টাকা মূল্যের জাল নোট। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।
