বিজেপি শাসিত উত্তরাখণ্ডের দেরাদুনে ভয়ংকর হামলার ঘটনায় মৃত্যু হয় ত্রিপুরার ঊনকোটি জেলার মাছমারার কৃতি আদিবাসী ছাত্র এঞ্জেল চাকমার। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর ছোট ভাই মাইকেল চাকমাও ।
নিহত এঞ্জেল চাকমার প্রতি শোকজ্ঞাপন করলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। কংগ্রেসের দাবি, অবিলম্বে দোষীদের কঠোরতম শাস্তির ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি রাজ্য সরকারের কাছে নিহতের পরিবারের জন্য যথাযথ আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছে কংগ্রেস।
ত্রিপুরা কংগ্রেসের মুখপাত্র বলেন, দেশের বিভিন্ন প্রান্তে বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলোতে আদিবাসী, ধর্মীয় সংখ্যালঘু ও পিছিয়ে থাকা সম্প্রদায়ের শিক্ষার্থী ও তরুণরা বর্ণ, ধর্ম ও জাতিগত বিদ্বেষের শিকার হচ্ছেন। এ বিষয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কার্যকর ভূমিকা না থাকায় পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে।
