February 11, 2026
AAJ 1

ফের মা হলেন বলিউডের জনপ্রিয় কৌতুক শিল্পী ভারতী সিংহ। অনেকেই মনে করেছিলেন, যমজ সন্তান আসতে চলেছে ভারতীর কোলে। তাই নিয়ে প্রচুর আলোচনা হলেও বাস্তবে তা ঘটল না। সংবাদমাধ্যমসূত্রে খবর, ভারতী ও হর্ষ লিম্বাচিয়ার কোলে আবার পুত্রসন্তান।

খবর প্রকাশ্যে আসতেই খুশীর আবহ অনুরাগীদের মধ্যে। অবশ্য কন্যাসন্তানের আশায় ছিলেন ভারতী, একাধিক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন সে কথা। দম্পতির বড় ছেলে লক্ষ্যের বয়স তিন বছর।

সংবাদমাধ্যমসূত্রে খবর, রোজকার মতো শুটিংয়ে গিয়েছিলেন ভারতী। তবে কিছুক্ষণ পরই তাঁর শারীরিক অবস্থা দেখে বোঝা যায় যে, প্রসবের সময় এগিয়ে এসেছে। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দেন ভারতী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *