April 10, 2026
assam map 1

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। সংগঠনকে আরও শক্তিশালী করতে অসম প্রদেশ কংগ্রেস কমিটি (এপিসিসি)-তে তিনজন নতুন সচিব নিয়োগের অনুমোদন দিল কংগ্রেস নেতৃত্ব। মল্লিকার্জুন খাড়গে এই নিয়োগে অনুমোদন দিয়েছেন।

সর্বভারতীয় কংগ্রেস কমিটি (এআইসিসি)-র তরফে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পালাশ পবন শইকিয়া, দীপঙ্কর বরা এবং জনসন সাংমাকে অবিলম্বে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি (এপিসিসি)-র সচিব পদে নিয়োগ করা হয়েছে।

জানা গিয়েছে, এই তিনজন নতুন সচিব রাজ্য কংগ্রেসের বিদ্যমান সচিবদের পাশাপাশি দায়িত্ব পালন করবেন। দলীয় সূত্রে জানানো হয়েছে, অসমের বিভিন্ন অঞ্চলে কংগ্রেসের সংগঠনকে আরও বিস্তৃত করা এবং তৃণমূল স্তরের কর্মীদের সক্রিয় করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন জোটকে কঠিন চ্যালেঞ্জ জানাতেই এই পদক্ষেপ বলে দলীয় নেতারা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *