February 11, 2026
rg kar

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনার প্রতিবাদে গত ১৪ আগস্ট রাত দখল কর্মসূচির ডাক দেওয়া হয়। সেই কর্মসূচির ৪ মাস পূর্তিতে এবার নেওয়া হল নয়া উদ্যোগ।

বর্তমানে এই মামলার তদন্ত করছে সিবিআই, জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। আগামী শনিবার অ্যাকাডেমি অফ ফাইন আর্টস চত্বরের রানুচ্ছায়া মঞ্চে সেই জমায়েতের ডাক দেওয়া হয়েছে। নাম রাখা হয়েছে ‘স্পর্ধার চিৎকার’।

আগামী শনিবারের এই জমায়েত দুপুর থেকে সন্ধ্যা অবধি হবে। জানা যাচ্ছে, এই কর্মসূচি নিয়ে নানান ভাবনা চিন্তা করা হয়েছে। শিশু-কিশোররা আসলে ‘গুড টাচ’, ‘ব্যাড টাচ’, ‘কনসেন্ট’ নিয়ে আলোচনা করা হবে। সেই সঙ্গেই গান-আবৃত্তির আয়োজনও থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *