April 1, 2026
AAJ 3

বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস-এর সর্বশেষ ‘আরিরাং’ অ্যালবামটি প্রকাশের প্রথম সপ্তাহেই রেকর্ড গড়ে বিলবোর্ড ২০০ চার্টের শীর্ষস্থান দখল করেছে।

প্রথম সপ্তাহে ‘আরিরাং’ অ্যালবামের মোট বিক্রি দাঁড়ায় ৬ লাখ ৪১ হাজার কপি, যার মধ্যে ৫ লাখ ৩২ হাজার ছিল সরাসরি অ্যালবাম বিক্রি। অ্যালবামের অন্যতম জনপ্রিয় গান ‘সুইম’ প্রকাশের মাত্র ছয় দিনের মধ্যেই ১৫.৩ মিলিয়ন স্ট্রিম এবং ২৫.৮ মিলিয়ন রেডিও লিসেন অর্জন করেছে। এর ফলে গানটি বিলবোর্ড হট ১০০ চার্টে শীর্ষস্থান দখল করে। এই নিয়ে সপ্তমবার এই কৃতিত্ব অর্জন করলো বিটিএস।

এই সাফল্যের মাধ্যমে বিলবোর্ড হট ১০০-এর ইতিহাসে সর্বাধিক এক নম্বর গানের অধিকারী ব্যান্ডগুলোর তালিকায় বিটিএস এখন পঞ্চম স্থানে উঠে এসেছে। অন্যদিকে, ‘আরিরাং’ অ্যালবামটি বিটিএসের বিলবোর্ড ২০০ চার্টে সপ্তম নম্বর এক নম্বর অ্যালবাম। এর আগে ‘লাভ ইয়োরসেল্ফ: টিয়ার’, ‘ম্যাপ অব দ্য সোল: সেভেন’, ‘বি’ এবং ‘প্রুফ’-এর মতো অ্যালবাম দিয়ে তারা এই সাফল্য অর্জন করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *