February 11, 2026
1

আসন্ন ২০২৫ সালের বোড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল (বিটিসি) নির্বাচনকে সামনে রেখে কোকরাঝাড়ে প্রস্তুতি পুরোদমে চলছে। নির্বাচন প্রক্রিয়াকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সমস্ত নির্বাচনী সেল এখন সক্রিয়।

এই প্রস্তুতির অংশ হিসেবে, ৬ ও ৭ সেপ্টেম্বর জেলার প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের জন্য প্রথম দফার প্রশিক্ষণ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কোকরাঝাড় সদর, গোসসাইগাঁও এবং পার্বতঝোড়া – এই তিনটি মহকুমায় একযোগে প্রশিক্ষণ চলে।

কোকরাঝাড় বিশ্ববিদ্যালয়ে কোকরাঝাড় সদরের, গোসসাইগাঁও কলেজে গোসসাইগাঁওয়ের এবং কাজিগাঁও এমভি ও উচ্চ বিদ্যালয়ে পার্বতঝোড়ার কর্মীরা প্রশিক্ষণ নেন। নির্বাচন পর্যবেক্ষক অনুপম চৌধুরী, মোঃ জাবেদ আরমান, সত্যজিৎ চেটিয়া, ফেরদৌস আলম শেখ এবং তহিদুর রহমান প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তাঁরা ভোটগ্রহণ কর্মীদের প্রস্তুতি খতিয়ে দেখেন এবং নির্বাচন কর্মকর্তাদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে প্রশিক্ষণ সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *