February 11, 2026
ANN 2

কার্লো আনচেলোত্তির রিয়াল মাদ্রিদের হয়ে চলতি মরসুম মোটেও ভাল যাচ্ছে না । এখনও পর্যন্ত তিনি দলকে কোনও ট্রফিই জেতাতে পারেননি । স্প্যানিশ সুপার কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে তো হাতছাড়া হয়েছে। লা লিগা জয়েরও সম্ভাবনা কম। তবে ব্রাজিলের কিন্তু সেই আনচেলোত্তির উপরেই ভরসা রয়েছে ।

২০২৬ -এর ফুটবল বিশ্বকাপের কথা মাথায় রেখে ব্রাজিল নতুন কোচ নিয়োগ করতে চাইছে ।আর এক্ষেত্রে আনচেলোত্তিকেই দায়িত্ব দিতে চাইছে তারা। এই ৬৫ বছরের ইটালীয় কোচের সঙ্গে কথাবার্তা প্রায় পাকা ব্রাজিলের। ব্রাজ়িল শেষ বার ফুটবল বিশ্বকাপ জিতেছিল ২০০২ সালে। আর গত কয়েকটি বিশ্বকাপে পরিস্থিতি আরও খারাপ হয়েছে দলের। এখনও পর্যন্ত বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি তারা। একের পর এক কোচ বদলের পরও  সেলেকাওদের সাফল্য আসেনি।

তাই পোড়খাওয়া কোচ আনচেলোত্তির উপরেই এবার ভরসা করছে ব্রাজিল। চলতি মরসুমে ব্যর্থ হলেও ক্লাব ফুটবলে আনচেলোত্তির সাফল্য কিন্তু নজরকাড়া। ইউরোপের পাঁচটি দেশের হয়েই তিনি লিগ জিতেছেন । রিয়াল মাদ্রিদকে স্পেনের, চেলসিকে ইংল্যান্ডের, এসি মিলানকে ইটালির, বায়ার্ন মিউনিখকে জার্মানির লিগ ও প্যারিস সঁ জরমঁকে ফ্রান্সের চ্যাম্পিয়ন করেছেন তিনিই। আনচেলোত্তি রিয়াল মাদ্রিদের হয়ে তিন বার ও এসি মিলানের হয়ে দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন । ক্লাব ফুটবলে তাঁর এই সাফল্যই মনে হয় ব্রাজিলের ফুটবল ফেডারেশনের নজর কেড়েছে। এখন দেখার আনচেলোত্তি কবে থেকে ব্রাজিলের দায়িত্ব নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *