February 11, 2026
deepika (2)

চল্লিশে পা দিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বর্তমানে তিনি নিউ ইয়র্কে ছুটি কাটাচ্ছেন। জন্মদিনের সেলিব্রেশনও সেখানেই হবে। ২০০৭ সালে বলিউডে পা রাখেন দীপিকা। প্রথম ছবিতেই বলিউডের বাদশা শাহরুখ খানের বিপরীতে অভিনয়।‘ওম শান্তি ওম’ ছবিতে শান্তিপ্রিয়ার চরিত্রে নজর কেড়েছিলেন অভিনেত্রী। এর পরে আর পিছন ফিরে তাকাতে হয়নি দীপিকাকে।

২০১৫ সালে নিজের অবসাদগ্রস্ততা নিয়ে কথা বলা শুরু করেন।মানসিক অসুস্থতা যে কোনও অসুখের মতোই, এই বার্তা দেওয়ার চেষ্টা করেছেন বার বার। নিজের স্বেচ্ছাসেবী সংস্থা ‘লিভ লভ লাফ’-এর মাধ্যমে মানসিক চাপ ও উদ্বেগে ভোগা মানুষদের অনুপ্রেরণা জোগানোর কাজ করে চলেছেন তিনি। আন্তর্জাতিক মঞ্চেও নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন অকপটে। বলিউড বরাবর নারী ও পুরুষের পারিশ্রমিকে বড় ফারাক দেখে এসেছে। এই বৈষম্য নিয়ে একাধিক বার সরব হয়েছেন দীপিকা। পুরুষ অভিনেতাদের অগ্রাধিকার দিয়ে প্রযোজকেরা তাঁকে কম পারিশ্রমিকের প্রস্তাব দিয়েছিলেন। বড় মানের ছবি হলেও, সেই কাজ থেকে বেরিয়ে আসতে দু’বার ভাবেননি দীপিকা। স্পষ্ট বলেছিলেন, “আমি আমার কাজের রেকর্ড জানি। তাই আমার মূল্য কত হতে পারে, সেটাও জানি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *