March 29, 2026
tmc1

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই সুপ্রিম কোর্টের নির্দেশে একধাক্কায় চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী।

এই ভয়াবহ বিপর্যয়ের মধ্যেই সবাইকে ধৈর্য্য ধরতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যোপাধ্যায়। চাকরিহারাদের জন্য সমবেদনা জানিয়ে সরাসরি নাম করে অভিযোগ আনেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন আইনজীবী অভিজিৎ গাঙ্গুলির দিকে। বিজেপি সাংসদও তাঁকে পাল্টা জবাব দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের পরেই সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন অভিজিৎ গাঙ্গুলীও। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘ওই ভদ্রমহিলা আসলে জোচ্চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছেন। ব্যাপক জোচ্চুরি করেছিলেন। ধরা পড়ে গেছেন। সুপ্রিম কোর্টও বলছে এখানে ব্যাপক দুর্নীতি আছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *