বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র।
ইতিমধ্যেই জেলমুক্তি হয়েছে কালীঘাটের কাকুর। এবার আদালতে হাজিরা দিলেন তাঁর সহযোগী তথা বিজেপি নেতা অরুণ হাজরা ওরফে চিনু। এর আগে একাধিকবার অরুণকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তিনি তা এড়িয়ে যেতেন।
তাঁর আইনজীবী জানান, মক্কেল অসুস্থ। সেই কারণে সশরীরে আদালতে উপস্থিত হতে পারছেন না। অবশেষে উপস্থিত হলেন তিনি। এদিন কেস ডায়েরি তলব করেছিলেন বিচারক। সেটা পেশ করে তদন্তকারী সংস্থা। সেই সঙ্গেই অরুণ সম্পর্কে সমস্ত রিপোর্ট জানানো হয়।
