February 11, 2026
exam paper

সময়ের সাথে সাথে বদলেছে যুগ পাশাপাশি বদলেছে নিয়ম। ন্যাশনাল এডুকেশন পলিসি ২০২০-র অধীনে ভারতীয় শিক্ষা ক্ষেত্রে একাধিক বড় পরিবর্তন ঘটতে চলেছে। NEP বাস্তবায়নের জন্য আনা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক-এর সুপারিশের পরিপ্রেক্ষিতে, CBSE নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কিছু CBSE স্কুলে একটি পাইলট প্রকল্প হিসেবে ওপেন বুক পরীক্ষা পরিচালনার প্রস্তাব দিয়েছে।

এই প্রসঙ্গে CBSE-র এক আধিকারিক জানিয়েছেন, ২০২৩ সালে সম্পন্ন হওয়ায় গভর্নিং বডির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং শীঘ্রই পাইলট প্রকল্পটি পরিচালিত হবে। এমতাবস্থায়, সংশ্লিষ্ট বোর্ড চলতি বছরের শেষের দিকেই তাদের নির্বাচিত স্কুলগুলিতে ওপেন বুক পরীক্ষা নেওয়ার বিষয়ে পরিকল্পনা করছে।

এছাড়াও, নভেম্বর মাসে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এটি একটি পরীক্ষা হিসেবে চালু হতে চলেছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা পরীক্ষার সময়ে তাদের বই, নোট বা অন্যান্য অনুমোদিত সামগ্রী সঙ্গে রেখে পরীক্ষা দিতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *