March 28, 2026
trains

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ইতিমধ্যেই দেশজুড়ে বন্দে ভারত এক্সপ্রেসের চলাচল শুরু হয়েছে। এই অত্যাধুনিক সেমি-হাই স্পিড ট্রেন অল্প সময়ের মধ্যেই যাত্রীদের কাছে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। এবার একটি নির্দিষ্ট রুটের বন্দে ভারত এক্সপ্রেসের কোচের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যার যার প্রত্যক্ষভাবে লাভবান হবেন যাত্রীরা। মূলত, মহাকুম্ভের কারণে ভারতীয় রেল দেরাদুন-লখনউ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে কোচের সংখ্যা বাড়াবে। এই সময়টাতে ভক্তদের বিপুল ভিড় পরিলক্ষিত হয়। সেই ভিড় সামাল দেওয়ার জন্যই রেলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক্ষেত্রে লখনউ-দেরাদুন রুটে চলা বন্দে ভারত এক্সপ্রেসের কোচের সংখ্যা বাড়বে। এই ট্রেনের সংখ্যা হল ২২৫৪৫ এবং ২২৫৪৬। এই বন্দে ভারতে দু’টি নতুন কোচ যুক্ত করা হবে। এজন্য রেল প্রস্তুতি নিতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *