March 28, 2026
amitabh bacchan

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। এই ঘটনায় পর থেকে অমিতাভ বচ্চনর পোস্টগুলিতে এক অদ্ভূত পরিবর্তন এসেছে, যা নজর এড়ায়নি নেটিজেনদের। পহেলগাঁও এর ঘটনার পর থেকে কোনো বার্তা আসেনি তাঁর তরফে। শুধুই নম্বর।

কোনো পোস্টে তিনি লিখেছেন, ‘টি ৫৩৫৬’, কোনো পোস্টে আবার লিখেছেন, ‘টি ৫৩৬৭’। কিন্তু কোনো বার্তা নেই। হঠাৎ কী হল, কোনো পোস্ট করছেন না কেন তিনি? এই নম্বরগুলিরই বা কী অর্থ? কারোর মতে, পহেলগাঁও হামলার জেরে নাকি কথা হারিয়েছেন অমিতাভ! কিছু বলার পরিস্থিতিতে নেই তিনি।

আবার কারোর মতে, এভাবে ‘নীরব’ প্রতিবাদ করছেন বিগ বি। আসলে এই ঘটনার পরে বলিউডের বহু তারকাই মুখ খুলেছেন প্রতিবাদে। ব্যতিক্রম একমাত্র অমিতাভ। তাই অনেকেই কটাক্ষ করেছেন, এখন কেন কথা বন্ধ হয়ে গিয়েছে অমিতাভের? তবে এর কোনো উত্তর দেননি বিগ বি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *