February 11, 2026
Sandip ghosh 3

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ বর্তমানে জেলবন্দি। এবার সেই সন্দীপের বিরুদ্ধেই বড় অভিযোগ আনল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আলিপুরে বিশেষ সিবিআই আদালতে আরজি কর আর্থিক দুর্নীতি মামলার শুনানি ছিল। সেখানেই সন্দীপ এবং তাঁর ঘনিষ্ঠ আফসার আলিকে নিয়ে বিস্ফোরক দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজি করের বাইক পার্কিং থেকে তোলা টাকাও যেত সন্দীপ ও তাঁর ‘খাস’ লোকেদের পকেটে।

সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে বাইক পার্কিংয়ের বিষয়ে জানা গিয়েছে বলে দাবি করে সিবিআই। এদিন আরজি কর আর্থিক দুর্নীতি মামলার শুনানি চলাকালীন জামিনের আবেদন করেছিল আফসার। আফসার কীভাবে অর্থনৈতিক দিক থেকে লাভবান হয়েছিলেন, সিবিআইকে সেটা প্রমাণ করতে হবে বলে দাবি করেন তাঁর আইনজীবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *