February 11, 2026
বর্ষশেষে বরফশীতল বাংলা, ৩০ বছরের রেকর্ড গড়ল ডিসেম্বর

বিগত ৩০ বছরের মধ্যে ২০২৫ সালের ডিসেম্বরের শীতের ইনিংস সবচেয়ে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি। ১৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই স্পেলে মাঝেমধ্যে মাত্র ৩ দিন সামান্য তাপমাত্রা বেড়েছে, তবে বেশিরভাগ সময়েই পারদ ১৪ ডিগ্রির নিচে থেকেছে। একটানা ১৭ দিনের এমন শীতল পর্ব সাম্প্রতিক কালে দেখেনি পশ্চিমবঙ্গ। সোমবার রাত কলকাতায় মরশুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৬ ডিগ্রিতে। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় অনেক কম। আবহাওয়াবিদদের মতে, ১ জানুয়ারি থেকে সাময়িক উষ্ণতা বাড়লেও ৫ জানুয়ারির পর রাজ্যের উত্তর ও পশ্চিম জেলায় ফের জাঁকিয়ে শীত, কোথাও শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।

দিনের বেলাতেও শীতের দাপট স্পষ্ট। সোমবার আলিপুরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় প্রায় সাড়ে ৭ ডিগ্রি কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৩০ ডিসেম্বর উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে। এর ফলে বুধবার থেকে শনিবার পর্যন্ত সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়লেও রবিবার রাত থেকেই ফের পারদ পতনের সম্ভাবনা। বর্ষবরণের সময় বাংলা অপেক্ষাকৃত উষ্ণ আবহাওয়া পেলেও নতুন বছরের শুরুতেই ফের হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপতে পারে রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *