February 11, 2026
tripura (2)

মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ.) মানিক সাহা আজ প্রজ্ঞা ভবনে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার এবং লাইব্রেরিয়ান নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডাঃ. সাহা বলেন, একজন চিকিৎসক হতে দীর্ঘ সময় ও পরিশ্রমের প্রয়োজন হয়, এরপর চাকরি পাওয়ার জন্য বিভিন্ন পরীক্ষাও উত্তীর্ণ হতে হয়। তিনি উল্লেখ করেন, এর আগেও বর্তমান সরকার চাকরির সুযোগ সৃষ্টি করেছে এবং শূন্যপদ পূরণের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি এও বলেন, প্রত্যেককে নিজের শিকড় কখনো ভোলা উচিত নয় এবং বাবা-মায়ের অবদান সবসময় স্মরণ রাখতে হবে। ন্থাগারিকদের গুরুত্বের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, গ্রন্থাগারিক ছাড়া কোনো বিদ্যালয় সঠিকভাবে চলতে পারে না।‎এখন পর্যন্ত ডাই ইন হারনেস সহ ২০,০৩৬ জনকে সরকারি চাকরি দিয়েছে সরকার।

শূন্যপদগুলি খুব সহসাই পূরণের চেষ্টা করছে সরকার। ২১৪ জন মেডিকেল অফিসারকে চাকরির অফার বিতরণ মুখ্যমন্ত্রীর। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের ডিরেক্টর ডাঃ. তপন মজুমদার, এনএইচএম মিশন ডিরেক্টর সাজু ওয়াহিদ এবং অন্যান্য কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *