March 29, 2026
ELISH

অবশেষে সমস্ত জোট কাটিয়ে হাওড়া এসে পৌঁছল বাংলাদেশি রূপালী ইলিশ। হাওড়া মাছ বাজার এসে পৌঁছেছে ইতিমধ্যে বাংলাদেশ থেকে নিয়ে আসা ইলিশ। বাজারে আজকে চাহিদা তুঙ্গে হাওড়া হোলসেল মাছ বাজার দূর দূর থেকে ক্ষুদ্র মাছ ব্যবসায়ীরা এসেছেন পদ্মার এই ইলিশ কেনার জন্য অনেকেই বা দেখতে এসেছেন যে এইবার কি ধরনের বাংলাদেশ থেকে ইলিশ মাছ এসছে।

মাছ নিলামি হিসাবে বিক্রি করা হচ্ছে যা ব্যবসায়রা কিনে এইখান থেকে বিভিন্ন ক্ষুদ্র বাজারে নিয়ে যাবেন ও তারা সেখানে বিক্রি করবেন পশ্চিমবাংলার মানুষ দুর্গাপুজোর আগে এইবার বাংলাদেশী রূপালী সুস্বাদ্য পদ্মার ইলিশ স্বাদ নিতে পারবেন কিন্তু আজকের দাম অনেকটাই বেশি মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন এইবার প্রত্যেকদিন মাছ বোঝাই লরি মাছ বাজারে আসতে শুরু করলে মাছের দাম কমবে। তবে সমস্ত জল্পনা কাটিয়ে অবশেষে পদ্মার ইলিশ হাওড়া মাছবাজার এসে পৌঁছেছে মাছ বাজার চারদিকেই শোরগোল ইলিশ মাছের চাহিদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *