February 11, 2026
jotipriyo mallik 5

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই প্রায় ১৫ মাস জেলের চার দেওয়ালের মধ্যে জীবন কাটানোর পর সদ্য জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্য ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

রেশন দুর্নীতি মামলায় জামিন পাওয়ার পর কয়েকদিন আগে বিধানসভায় গিয়েছিলেন হাবড়ার তৃণমূল বিধায়ক। এবার নিজের বিধানসভা কেন্দ্রে যাবেন তিনি। সেখানে পুরসভার দলীয় কাউন্সিলরদের সঙ্গে দেখা ও বৈঠক করবেন বলে খবর।

সেই সঙ্গেই পঞ্চায়েত স্তরের কর্মীদের সঙ্গেও দেখা করার কথা আছে প্রাক্তন দাবি করা হয়েছে, জ্যোতিপ্রিয়কে নিজের শরীরের দিকে নজর রেখে আস্তে আস্তে কর্মসূচি শুরু করতে বলেছেন তাঁর দিদি। সেই পরামর্শ শুনে ফের ধীরে ধীরে রাজনীতির ময়দানে সক্রিয় হয়ে উঠছেন বালু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *