February 23, 2026

ওয়ালমার্ট বৃদ্ধি,তাদের প্রোগ্রাম পার্টনার আইডিয়াস টু ইমপ্যাক্ট ফাউন্ডেশন-এর মাধ্যমে, সম্প্রতি একটি মউ স্বাক্ষর করেছে অসম সরকারের শিল্প, বাণিজ্য এবং সরকারি উদ্যোগ দপ্তরের সঙ্গে। এই কর্মসূচিতে তারা রাজ্যের ক্ষু্দ্র, ছোট ও মাঝারি উদ্যোগগুলির (এমএসএমই) বিকাশ ও বৃদ্ধিতে সহযোগিতা করবে।

২০২৮ সালের মধ্যে ভারতে অতিরিক্ত ১ লক্ষ এমএসএমই-র ক্ষমতায়ন চায় ওয়ালমার্ট বৃদ্ধি। এই মউ সেই লক্ষ্যে একটা গুরুত্বপূর্ণ মাইলফলক। ‌এই পার্টনারশিপের মাধ্যমে অসমের এমএসএমই-গুলির লাভ হবে এই অর্থে যে তাদের সক্ষমতা বাড়বে, ডিজিটাল ক্ষমতায়ন হবে এবং আরও সহজে বাজারে পৌঁছনোর সুযোগ পাবে। এমএসএমই-গুলিকে সাহায্য করার জন্য ওয়ালমার্ট বৃদ্ধি দেবে নিখরচায় প্রশিক্ষণ এবং বিজনেল টুল। এগুলির সাহায্যে এমএসএমই-গুলির আধুনিকীকরণ হবে, তাদের ব্যবসা বাড়বে, এবং তারা ই কমার্সে অংশগ্রহণ করতে পারবে। এবং কাজ করতে পারবে ফ্লিপকার্টের মতো প্ল্যাটফর্মে। অসম সরকার সারা রাজ্য জুড়ে এই কর্মসূচি যাতে ছড়িয়ে পড়তে পারে সে জন্য সহযোগিতা করবে। এর জেরে এমএসএমই বাস্তুতন্ত্র আরও শক্তিশালী হবে। এই কর্মসূচি নজর দেবে অসমের গুরুত্বপূর্ণ শিল্পগুলির ওপর। এর মধ্যে পড়বে বাঁশ, বেত, হস্তচালিত তাঁত এবং খাদ্য প্রক্রিয়াকরণ। প্রাথমিক ভাবে এই কর্মসূচি কার্যকর করা হবে কামরূপ, শোনিতপুর, কাছাড়, ডিব্রুগড়, তিনসুকিয়া, যোরহাট সহ অন্যান্য জেলায়।

শ্রী এম এন দাহাল,আইএএস, অসম সরকারের শিল্প, বাণিজ্য ও সরকারি উদ্যোগ দপ্তরের কমিশনার অফ ইনডাসট্রিজ অ্যান্ড কমার্স বলেন, ‘‌ভারতের অর্থনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ হল এমএসএমই। এগুলি স্থানীয়ভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে, উদ্ভাবন বাড়ায় এবং সবার জন্য উন্নয়নের পথ দেখায়। এই মউ অসমের এমএসএমইগুলিকে আরও বৃহত্তর বাজারে পৌঁছনো, আরও বেশি প্রযুক্তির ব্যবহার ও আরও সক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করবে এবং সেগুলির আরও ক্ষমতায়নের লক্ষ্যে এই মউ হল যৌথ অঙ্গীকার। জেলা শিল্প কেন্দ্রগুলির মাধ্যমে রাজ্যব্যাপী আরও বেশি প্রাতিষ্ঠানিক সমর্থনকে কাজে লাগিয়ে আমরা উদ্যোগপতিদের ক্ষমতা আরও বাড়াব, দীর্ঘস্থায়ী উন্নয়ন নিশ্চিত করব, এবং অসমের উদ্যোগগুলিকে আরও অনেক এলাকায় ছড়িয়ে দেব।’‌

জেসন ফ্রেমস্টাড, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সাপ্লায়ার ডেভেলপমেন্ট, সোর্সিং, ওয়ালমার্ট ইন্টারন্যাশনাল বলেন, ‘‌অসমের কারিগরদের উদ্যোগপতিসুলভ উদ্দীপনা ও সমৃদ্ধ ঐতিহ্য সামনে নিয়ে আসে দারুন একটা সুযোগ যাকে কাজে লাগিয়ে সবার জন্য আর্থিক বৃদ্ধিকে বাস্তবে কার্যকর করে তোলা যায়। ওয়ালমার্ট বৃদ্ধির সাহায্যে, আমরা স্থানীয় এমএসএমইগুলিকে দক্ষতা, সম্পদ, এবং প্রয়োজনীয় বাজারের সুযোগ দিয়ে সেগুলির ক্ষমতায়নে অঙ্গীকারবদ্ধ যাতে তারা আজকের ডিজিটাল অর্থনীতিতে আরও বেড়ে উঠতে পারে। অসম সরকারের সঙ্গে আমাদের সহযোগিতার ফলে সারা রাজ্যজুড়ে ক্ষুদ্র ব্যবসার সামনে নতুন নতুন পথ উন্মুক্ত হবে। ফলে তারা ব্যবসা বাড়াতে পারবে, উদ্ভাবন করতে পারবে এবং অন্যের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারবে।’‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *