বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই দুর্নীতির অভিযোগে বাতিল হয়েছে প্রায় ২৬০০০ চাকরি।
এবার দুর্নীতি নিয়ে ফের সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রাজ্যের পরিস্থিতি যখন এমন টালমাটাল, তখনই বড় উদ্যোগ নিল কেন্দ্র। রোজগার মেলায় পশ্চিমবঙ্গের চাকরিপ্রাপক যুবক যুবতীদের হাতে উঠল নিয়োগপত্র। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর।
কিন্তু সমগ্র দেশে যখন মোট ৫১ হাজার যুবক যুবতী চাকরির নিয়োগপত্র পেলেন, সেখানে বাংলায় সংখ্যাটা দাঁড়াল মোটে ৪৪৩ জন। প্রাসঙ্গিক ভাবে এই রোজগার মেলা আয়োজিত হল এমন সময়ে যখন রাজ্যের শিক্ষার পরিস্থিতি রীতিমতো উত্তাল।
