রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করা হয় সরকরের তরফে। এবারও করা হলো আরও এক ঘোষণা। রাজ্যের উন্নতিই প্রধান কার্য, এবারও করা হলো আরও এক ঘোষণা। মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যের মানুষদের বিনামূল্যে উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলেও কতিপয় মেডিকেল অফিসারসহ কিছু স্বাস্থ্যকর্মীর উদাসীনতার কারণে সাধারণ মানুষ সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এমনই চিত্র প্রকাশ্যে এলো কৈলাসহরের রাজীব গান্ধী মেমোরিয়াল হাসপাতালের।
বিগত তিন দিন ধরে হাসপাতালের ল্যাবরেটরিতে বিনামূল্যে রক্ত পরীক্ষা করানো যাচ্ছে না। ফলে হাসপাতালের চিকিৎসাধীন রোগীসহ বহির্বিভাগে আসা অসংখ্য মানুষ রক্ত পরীক্ষা না করিয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন। রক্ত পরীক্ষা না পেয়ে ক্ষুব্ধ রোগীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে ল্যাবরেটরি সেম্পেল কালেকশন সেন্টারের কর্মী লাভলী শীল জানায়, বিগত তিন দিন ধরে ইন্টারনেট সমস্যার কারণে রোগীদের রক্ত সংগ্রহ করা হচ্ছে না। ইন্টারনেট সমস্যা যতদিন থাকবে ততদিন রক্ত পরীক্ষা করা হবে না।তবে আশেপাশের পুরো কৈলাসহর মহকুমায় ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক থাকায় বিষয়টি নিয়েও প্রশ্ন ওঠে।
