April 10, 2026
AAJ 1

গুজরাটের জামনগরের বনতারায় জমকালো আয়োজন। আম্বানী পরিবারের অনুষ্ঠানে আরও একটি তারকাখচিত সন্ধ্যা। অনন্ত আম্বানীর ৩১তম জন্মদিনকে ঘিরে প্রাক্-উৎসব শুরু হয়েছে দু’দিন আগেই। সেখানে উপস্থিত হয়েছেন বলিউডের প্রথম সারির একাধিক তারকারা।

আম্বানীদের ঘনিষ্ঠ অতিথি শাহরুখ খান ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন জামনগরে। সমাজমাধ্যমে অনন্তকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, “অনন্ত আম্বানীকে জন্মদিনের শুভেচ্ছা। তুমি যা যা ভালো কাজ করো, সেগুলো করতে থাকো। নিজের কাজের মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটাতে থাকো। ঈশ্বর তোমার মঙ্গল করুন।”অন্যদিকে সলমন খান এক মজার ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে অনন্তের কাঁধে চেপে রয়েছেন তিনি। ছবির সঙ্গে তাঁর বার্তা, “এই ছেলেটা একদিন গোটা দেশকে এ ভাবেই তুলে ধরবে। আমার ছোট ভাই অনন্ত, তুমি দীর্ঘায়ু হও। বুদ্ধি ও মন, দুটোই ওর দারুণ।”

অনন্তের সঙ্গে ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রণবীর সিংহ-ও। এছাড়াও, অনন্তের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঞ্জয় দত্ত, অনন্যা পাণ্ডে,  জাহ্নবী কাপুর, বরুণ ধবন, অগস্ত্য নন্দ, কৃতি শ্যানন, রিতেশ দেশমুখ, জেনেলিয়া দেশমুখ, বনি কাপুর, জ্যাকি শ্রফ, এ.আর. রহমান, মোহিত চৌহান, হর্ষদীপ কৌর সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *