February 10, 2026
AAJ 2

ড্রেন নির্মাণ-কাজ চলাকালীন গাছ ভেঙে পড়ায় বিপত্তি ঘটল রামনগর ১ নম্বর রোডে।

সূত্রের খবর, রামনগর এলাকায় কভার ড্রেন নির্মাণের কাজ চলছিল। অভিযোগ,  ড্রেন নির্মাণের সময় ড্রেনের উপর থাকা বড় বড় গাছ কাটার বিষয়ে কোনও আগাম ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ড্রেন কাটার সময় একটি বিশালাকার গাছ ভেঙে পড়ে এক ব্যক্তির দোকানের উপর। এতে দোকানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে ঠিকাদারদের বারবার সতর্ক করা হলেও তারা বিন্দুমাত্র কর্ণপাত করেনি। সেই কারণেই দুর্ঘটনা ঘটে। গাছ ভেঙে পড়ায় বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। ফলে অনেকক্ষণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে এলাকায়।  

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মেয়র দীপক মজুমদার। সংশ্লিষ্ট ঠিকাদারদের জোরদার সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *