ভারতীয় ফুটবলে নতুন বিতর্ক। সর্বভারতীয় ফুটবল সংস্থা (এআইএফএফ)-র সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন ফেডারেশনের মহিলা কমিটির প্রধান ভালেঙ্কা আলেমাও। তাঁর দাবি, ২৯ মার্চ এগ্জিকিউটিভ কমিটির বৈঠকে তাঁর সাথে পক্ষপাতদুষ্ট আচরণ করা হয়। তাঁকে উদ্দেশ্য করে অযৌক্তিক ও সম্মানহানিকর মন্তব্য করা হয়। এমনকি সহ-সভাপতি এন এ হ্যারিস ও সহ-সচিব এম সত্যনারায়ণের বিরুদ্ধেও একই অভিযোগ তোলেন তিনি।
অন্যদিকে, কল্যাণ চৌবে অভিযোগ অস্বীকার করে বলেন, ভালেঙ্কা রাজনৈতিক চাপ তৈরি করছেন এবং আইএসএলে একটি নির্দিষ্ট দলকে খেলানোর চেষ্টা করছেন, যা নিয়মবিরুদ্ধ। ফেডারেশনের বড় বাণিজ্যিক চুক্তির মুখে এমন বিতর্কে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে ভারতীয় ফুটবলে উত্তেজনা বাড়ছে।
