February 11, 2026
balurghat

আরজিকর কান্ডে কলেজ পড়ুয়াদের মতামত নেওয়ায় এআইডিএসও ছাত্র নেতাদের মারধর করার অভিযোগ উঠল বালুরঘাটে। অভিযোগের তির বালুরঘাট কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে। কেন মতামত নেবে তারা তাও কলেজের সামনে, সেই মতামত গ্রহণ করার সময় হঠাৎই বালুরঘাট কলেজের সামনেই তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাদের উপর আক্রমণ চালায়। আরজি কর নিয়ে আন্দোলন করা ছাত্র নেতাদের মারধর করা হয়।

ছিঁড়ে দেওয়া হয় জামা কাপড় থেকে পোস্টার ব্যানার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। এনিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চলেছে আক্রান্ত এআইডিএসও ছাত্র নেতা তড়িৎ বসাক। অন্যদিকে তাদের বিরুদ্ধে ওঠাও সব অভিযোগ অস্বীকার করেছে বালুরঘাট কলেজ তৃণমূল ছাত্র ইউনিটের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *