February 27, 2026
আকাশসীমা সুরক্ষায় এস-৪০০-এর শক্তি দেখাল বায়ুসেনা

রাজস্থানের পোখরানে ‘বায়ু শক্তি ২০২৬’ সামরিক মহড়ায় আবারও শক্তিপ্রদর্শন করল ভারতের এস-৪০০ ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। S-400 বিজয়,যাকে ‘সুদর্শন চক্র’ নামেও ডাকা হয়, দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হেনে নজর কাড়ল।ভারতীয় বায়ুসেনা এই মহড়ার ভিডিও প্রকাশ করে জানায়, সেনার ইতিহাসে সবচেয়ে দূরের লক্ষ্যবস্তুকে নিশানা করার রেকর্ড গড়া হয়েছে। ভিডিওর সঙ্গে বার্তা দেওয়া হয়— “দৃষ্টির বাইরে যেতে পারে শত্রু, কিন্তু নাগালের বাইরে নয়।”
রাশিয়ার কাছ থেকে কেনা এই অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ২০১৮ সালে ভারতের হাতে আসে। দেশের আকাশসীমাকে সুরক্ষিত রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুপারসনিক যুদ্ধবিমান, ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র— একাধিক ধরনের হুমকি মোকাবিলায় সক্ষম এই ব্যবস্থা।
এস-৪০০-এর রাডার প্রায় ৬০০ কিলোমিটার দূর পর্যন্ত শত্রু লক্ষ্য চিহ্নিত করতে পারে। এর ক্ষেপণাস্ত্রের পাল্লা সর্বোচ্চ ৪০০ কিলোমিটার। গত বছরের ‘অপারেশন সিঁদুর’-এও এই প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা প্রমাণিত হয়েছে বলে দাবি করা হয়।
ভারত আরও কয়েকটি এস-৪০০ কেনার পরিকল্পনা করছে। বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি দেশের আকাশসীমাকে আরও দুর্ভেদ্য করে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *