February 11, 2026
AAJ 1

এবার ওটিটিতে নাম লেখাতে চলেছেন অভিনেত্রী দিব্যাণী মণ্ডল। পরিচালক  অয়ন চক্রবর্তীর পরিচালনায় প্রথম বার ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে। এই সিরিজে অভিনয় করবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। শ্রাবন্তীর নাতনির চরিত্রে দেখা যাবে তাঁকে। নতুন কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন দিব্যাণী।

দিব্যাণীর কথায়, “পরিবারের কেউ কখনও এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন না। পড়াশোনার সূত্রে কলকাতায় আসা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে করতেই ধারাবাহিকে সুযোগ পাই।“  

অভিনেত্রী আরও বলেন, “একের পর এক কাজের সুযোগ আসছে আমার কাছে। এ ক্ষেত্রে সত্যিই আমি ভাগ্যবতী। প্রতিটা চরিত্রই ভিন্ন প্রকৃতির। শ্রাবন্তীদি আমার ঠাকুমা হয়েছে এই সিরিজে। মিষ্টি ঠাকুমা পেয়ে আমি খুবই খুশি।”

উল্লেখ্য, বর্তমানে সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ ছবির শুটিংয়ে ব্যস্ত দিব্যাণী। এই শুটিং শেষ হলেই ওয়েব সিরিজের শুটিংয়ে যোগ দেবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *