February 25, 2026
AAJ 2

নতুন ধারাবাহিকে হিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন সাহেব ভট্টাচার্য। দর্শকের কৌতূহল,  এ বার তাহলে কাকে সঙ্গী করে ছোটপর্দায় ফিরবেন সুস্মিতা দে?

‘কথা’ ধারাবাহিক শেষ হওয়ার পর নাটকে জুটি বেঁধেছিলেন সুস্মিতা-সাহেব। অনেকদিন ছোটপর্দায় আর দেখা যায়নি অভিনেত্রীকে। কবে ফিরবেন ছোটপর্দায়? এ প্রসঙ্গে নায়িকা জানান, বর্তমানে একটি ওয়েব সিরিজের শুটিংয়ে ব্যস্ত তিনি। নায়িকার কথায়, “১ মার্চ পর্যন্ত আমার ওয়েব সিরিজের শুটিং চলবে। তাই এখনই এই বিষয়ে কিছু বলতে পারছি না। যদি চূড়ান্ত কিছু হয়, তখনই জানাতে পারব।”

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ‘কথা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থাই নাকি নতুন গল্পের পরিকল্পনা করছে। যদিও এখনও পর্যন্ত সুস্মিতার সঙ্গে তাঁদের কোনও চূড়ান্ত বৈঠক হয়নি, সবটাই আপাতত প্রাথমিক পর্যায়ে।

এ দিকে ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, এই সম্ভাব্য নতুন ধারাবাহিকে সুস্মিতার বিপরীতে দেখা যেতে পারে আদৃত রায়কে। ‘মিত্তিরবাড়ি’ শেষ হওয়ার পর তাঁকেও ছোটপর্দায় সে ভাবে দেখা যায়নি। যদিও এ প্রসঙ্গে অভিনেতার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

সূত্রের ইঙ্গিত, ছোটপর্দায় ফেরার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না সুস্মিতা। তবে নতুন ধারাবাহিকে তাঁর নায়ক কে হবেন? সেই উত্তর অধরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *