March 28, 2026
AAJ 1

প্রয়াত অভিনেত্রী শ্রাবণী বণিক। দীর্ঘদিন ধরেই ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন তিনি। রাজারহাটের ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে আর শেষরক্ষা হল না! আজ সকাল ৯টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রাবণী।

ছোটপর্দা থেকে বড়পর্দা কিংবা নাটকের মঞ্চ, সর্বত্রই শ্রাবণীর অভিনয় ছিল চোখে পড়ার মতো। ‘লালকুঠি’, ‘রাঙা বউ’, ‘গোধূলী আলাপ’, ‘সোহাগ চাঁদ’-এর মতো অজস্র ধারাবাহিকে তাঁর অসাধারণ অভিনয় দর্শকের মন জয় করে। ধারাবাহিকের পাশাপাশি বড়পর্দাতেও সমান তালে অভিনয় করেছেন তিনি। তরুণ মজুমদারের পরিচালনায় ‘আলো’, ‘চাঁদের বাড়ি’-র মতো ছবিতে তাঁর অভিনয় দর্শকের মন কেড়েছিল।

শ্রাবণীর এই অকস্মাৎ মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *