February 11, 2026
mamata 7

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম ‘হাসির আলো’। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চালু করা হয়েছে একটি দারুণ স্কিম।

সেই প্রকল্পের অধীন থাকা গ্রাহকরা তিন মাসে ৭৫ ইউনিট অবধি বিদ্যুৎ একেবারে বিনামূল্যে পেয়ে থাকেন। অর্থাৎ প্রায় ৩০০ টাকা সাশ্রয় হয় তাঁদের। এই প্রকল্পের দৌলতে উপকৃত হয়েছেন রাজ্যের বহু মানুষ। এই প্রকল্পের সুবিধা সেই সকল উপভোক্তারা পাবেন যাদের ০.৩ কিলোওয়াটের ক্ষমতা সম্পন্ন গৃহস্থলীর জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ আছে।

এছাড়া রাজ্য সরকারের এই স্কিমে আবেদন করতে হলে ওই গ্রাহককে কিন্তু বিপিএল তালিকাভুক্ত হতে হবে। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী, রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির ওপর থেকে বিদ্যুতের বিলের বোঝা কমানোর জন্য এই প্রকল্প চালু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *