February 11, 2026
ARRES

টিউশান থেকে বাড়ি ফেরার পথে কয়েক জন ছাত্রীকে উত্যক্ত করা ও তাড়া করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠলো এক মদ্যপ যুবকের বিরুদ্ধে। বাঁকুড়া সদর থানার হেভির মোড় এলাকার ঘটনা। ওই ঘটনার প্রতিবাদে, অভিযুক্তকে গ্রেফতার ও ওই জায়গায় থাকা লাইসেন্স প্রাপ্ত দেশি মদের দোকান তুলে দেওয়ার দাবিতে পথ অবরোধ করেন ওই এলাকার মানুষ।

অবরোধকারীদের দাবি, ওই মদের দোকানের পাশ দিয়েই রাস্তা। রাস্তা দিয়ে যাতায়াতকারী ছাত্রী থেকে মহিলা প্রত্যেকেকই উত্যক্ত করে বেশ কয়েক জন মদ্যপ যুবক। বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কাজ হয়নি। ওই দিন কয়েক জন ছাত্রীর সঙ্গে একই ঘটনা ঘটে। আর তারই প্রতিবাদে পথ অবরোধ বলে তারা জানান। পরে খবর পেয়ে অবরোধস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ। পুলিশী আশ্বাসে অবরোধ উঠে যায়। পুলিশের পক্ষ থেকে সিসিটিভির সূত্র ধরে অভিযুক্তের খোঁজে তল্লাশী শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *