March 16, 2026
AAJ 3

যুদ্ধ পরিস্থিতির জেরে ইরানে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করল কেন্দ্র। রবিবার বিশেষ বিমানে আর্মেনিয়া হয়ে নয়াদিল্লিতে ফিরেছেন প্রায় ৭০ জন ভারতীয় পড়ুয়া। তাঁদের অধিকাংশই জম্মু ও কাশ্মীরের বাসিন্দা বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান বিমানবন্দর থেকে ‘ফ্লাই দুবাই’-এর বিশেষ বিমানে প্রথমে দুবাই এবং সেখান থেকে দিল্লিতে পৌঁছান ওই পড়ুয়ারা। দেশে ফেরার পর তাঁদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দিতে জম্মু ও কাশ্মীর সরকার বিশেষ বাসের ব্যবস্থা করে। সেই বাসে করেই তাঁদের শ্রীনগরের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

খুব শীঘ্রই আরও প্রায় ৬০ জন ভারতীয় পড়ুয়াকে নিয়ে দ্বিতীয় একটি বিমান দিল্লিতে পৌঁছাবে বলে কেন্দ্রীয় সূত্রে খবর। আগামী কয়েক দিনের মধ্যে ইরানে আটকে থাকা আরও ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য একাধিক বিশেষ বিমানের ব্যবস্থা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *