অসংরক্ষিত টিকিটে এবার ছাড় দেবে রেল দপ্তর। তবে সেই টিকিট কাটতে হবে রেলের অ্যাপ RailOne app থেকে। জানা গেছে টিকিটে ছাড়ের সুবিধে মিলবে ১৪ই জানুয়ারি থেকে ১৪ই জুলাই ২০২৬ পর্যন্ত।
রেলে মন্ত্রক সূত্রে খবর, রেল ওয়ান অ্যাপে যারা আর ওয়ালেটের মাধ্যমে জেনারেল ক্লাসের টিকিট কাটেন তারা ৩ শতাংশ ছাড় পান। এবার যা হল তাতে টিকিট কাটার সময় ডিজিটাল পেমেন্ট করলে মিলবে আরও ৩ শতাংশ ছাড়।যাত্রীরা যদি অন্য কোনও অ্যাপের মাধ্যমে টিকিট কাটেন তাহলে ওই ছাড় মিলবে না।
আগে রেলের বিভিন্ন সেবার জন্য যাত্রীদের অনেকগুলো আলাদা আলাদা অ্যাপ ব্যবহার করতে হতো। যেমন, টিকিটের জন্য আইআরসিটিসি অ্যাপ, ট্রেনের অবস্থান দেখতে এনটিইএস অ্যাপ, অভিযোগ জানানোর জন্য ‘রেল মদদ’অ্যাপ, খাবার অর্ডার করতে ‘ফুড অন ট্র্যাক’ অ্যাপ। এখন সেইসব সুবিধে মিলবে একটি অ্যাপেই।
