March 31, 2026
salman khan

বলিউড খ্যাত অভিনেতা সলমন খানের পানভেল ফার্মহাউসের কথা তো এতদিনে সকলেই জেনে গিয়েছেন। গোটা করোনা কালটা এই ফার্মহাউসেই কাটিয়েছিলেন অভিনেতা। মুম্বই শহর থেকে দূরে পানভেলে রয়েছে সলমনের এই ফার্মহাউস। বোন অর্পিতা খানের নামে নামাঙ্কিত এই অর্পিতা ফার্মহাউস।

প্রায় ১৫০ একর জায়গা জুড়ে রয়েছে ফার্মহাউসটি। জানা যাচ্ছে, সমস্ত আধুনিক যন্ত্রপাতি সহযোগে জিম নাকি ফার্মহাউসের অন্যতম আকর্ষণ। আধুনিক সুযোগ সুবিধার পাশাপাশি রয়েছে কৃষিকাজ করার ব্যবস্থা। ঘোড়ার আস্তাবলও রয়েছে এখানে। আধুনিকতার পাশাপাশি আভিজাত্য দিয়েও সাজিয়েছেন।

বিরাট কাঁচের জানলার সঙ্গে সঙ্গে কাঠের মেঝে আলাদা মাত্রা দিয়েছে ফার্মহাউসের ইন্টিরিয়রকে। এছাড়াও রয়েছে একটি বিশাল সুইমিং পুল। রিসর্ট স্টাইলে লাউঞ্জ চেয়ার, একটি বিরাট বুদ্ধর ছবি সহ দারুণ পুল এরিয়া রয়েছে ফার্মহাউসে। রিপোর্ট অনুযায়ী, প্রায় ৮০ কোটি টাকা মূল্য সলমনের এই ফার্মহাউসের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *