March 22, 2026
image (90)

১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি ভেঙে পড়ে। এই দুর্ঘটনা সকলকে হতবাক করে দিয়েছে। বিমান দুর্ঘটনায় কমপক্ষে ২৭০ জন নিহত হন। এই দুর্ঘটনার এক মাস পর, তদন্ত রিপোর্ট এখন প্রকাশিত হয়েছে। এই রিপোর্টে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। এদিকে ১২ জুন আহমেদাবাদ থেকে ওড়ার  পরপরই বিধ্বস্ত হওয়া Air India বিমান দুর্ঘটনার বিষয়ে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্তে না পৌঁছানোর জন্য কেন্দ্রীয় সরকার জনসাধারণ এবং সংবাদমাধ্যমের কাছে আবেদন জানিয়েছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু বলেছেন যে এই রিপোর্টটি কেবল একটি প্রাথমিক তদন্ত এবং চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত কোনও অনুমান করা উচিত নয়।

প্রাথমিক তদন্ত রিপোর্টে  বিমানের কারিগরি ত্রুটি প্রকাশ পেয়েছে। এই খবর প্রকাশের পর, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি শনিবার বলেছেন যে ১২ জুন ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার বিষয়ে প্রকাশিত রিপোর্টটি কেবল প্রাথমিক। তিনি সাধারণ জনগণ এবং সংবাদমাধ্যমকে চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত কোনও সিদ্ধান্তে না পৌঁছানোর অনুরোধ করেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *